মীরসরাইয়ে আমদানিকৃত ৩ লক্ষ টাকার কাপড় উদ্ধার, আটক ৩

আটক

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আমদানিকৃত ১১ রোল ফেব্রিকস’র কাপড়, একটি কাভার্ডভ্যানে করে এনে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের সময়, কাপড় উদ্ধারসহ ৩ জন আটক করছে র‌্যাব।

সোমবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এসএ পরিবহনের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ৭ চট্টগ্রামের একটি দল অভিযান পরিচালনা করে উক্ত মালামাল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করে।

এসময় চোরাই মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট, ২২-৪৮০২) আটক করে। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক মুল্য ৩ লক্ষ টাকা।

এ ঘটনায় আটককৃতরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহেদুল ইসলাম (২৮) সে বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক পাড়ার বাসিন্দা, চাঁদপুর জেলার কচুয়া থানার কুন্ডপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শহীদ উল্লাহ প্রকাশ শাহীন (৪৭), এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ গাবুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (২৫)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) র‌্যাব- ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, চট্টগ্রাম বন্দর আমদানি-রপ্তানিকৃত পণ্য চোরাইয়ের একটা বড় সিন্ডিকেট আছে। যারা বন্দর হয়ে খালাস হওয়া পণে’র সিলগালাকৃত মালগুলো কৌশলে চুরিকরে দেশের প্রান্তে পাচার করে দেয়। এ নিয়ে আমদানি কারক পণ্যকম পেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ নিয়ে ঘুরতে থাকে।

এদিকে এই চোরাই সিন্ডিকেটের কারণে বিদেশে স্বদেশের সুনাম নষ্ট হচ্ছে। গতকালও এই চক্রের ধৃত সদস্যরা চট্টগ্রামের আমদানি কারক প্রতিষ্ঠান জেএম ট্রেডার্সের আমদানিকৃত ফেব্রিকস কাপড়ের ১১টি রোল চুরি করে একটি কাভার্ডভ্যানে করে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এসএ পরিবহনের সামনে নিয়ে গাড়ী থেকে কাপড়ের রোলগুলো নামানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি।

পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করে। পরে ধৃত আসামীদের বিরুদ্ধে বাদী হয়ে একটি মামলা (১৯) দায়ের করে উদ্ধারকৃত কাপড়, কাভার্ডভ্যান এবং আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই আবু সাঈদ জানান, র‌্যাব- ৭ এর পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল ও আসামিদের থানায় হস্তান্তর করে। মঙ্গলবার দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *