হাতীবান্ধায় বিভিন্ন দলের নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার বেঙ্গল কোম্পানির হলরুমে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গলের হাতে ফুলে তোরা দিয়ে তারা যোগদান করেন।

উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আহাম্মদ আলীর নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদানকারীরা হলেন, টংভাঙ্গা ইউনিয়নের বিএনপি সমর্থক সাইয়াকুল ইসলাম সবুজ (৩০), রশিদুল ইসলাম (৪০), বাবলু মিয়া (৩০) এবং জামায়াত সমর্থক আজিজুল ইসলাম (৪৪)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল কাশেম মিয়া, সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আহাম্মদ আলী, আহবায়ক কমিটির সদস্য জাবেদ মেম্বার ও শফি মেম্বার, যুব সংহতির আহবায়ক জমসের আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *