মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। সে উপজেলার বৃহত্তর বহুরিয়া ইউনিয়ন পরিষদের পঞ্চায়েত প্রধান খন্দকার ইফসুফ মিয়ার ছেলে।
পরিবার সুত্র জানায়, দীর্ঘদিন যাবৎ ফুসফুস জনিত রোগে তিনি ভুগছিলো। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজকে বিকেলে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন। তার জানাযার প্রথম নামাজ বুধবার বাদ যোহর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে এবং দ্বিতীয় নামাজ বাদ আসর তার গ্রামের বাড়ি ভাওড়াতে অনুষ্ঠিত হবে।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন।
