আমি মরিনি: শরিফুল রাজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে না আলোচিত অভিনেত্রী পরীমনির স্বামী নায়ক শরিফুল রাজকে। গত ১৫ ফেব্রুয়ারিই পর পরীকে শুভেচ্ছা জানিয়ে আর কোনো পোস্ট দেননি তিনি।

ফেসবুক জানাচ্ছে, পরীমনির স্বামী রাজ আর বেঁচে নেই! ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘রিমেম্বারিং’ নোটিশ!

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জ্যান্ত অবস্থায় অভিনেতার আইডিতে এমন লেখা দেখে বিস্মিত প্রকাশ করছেন তার ভক্তরা!

এ ঘটনায় নায়ক শরীফুল রাজও বিব্রত। সংবাদমাধ্যমকে রাজ বলেন, বিভ্রান্ত হবেন না, আমি মরিনি। আমি বেঁচে আছি এবং ভালো আছি। কেউ বিষয়টি জানিয়ে রিপোর্ট করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

গত বছর চিত্রনায়িকা পরীমণিকে বিয়ে করেন রাজ। চলতি বছরের আনুষ্ঠানিকভাবে জানান তারা মা-বাবাও হতে যাচ্ছেন। তাদের বিয়ের ঘোষণার পর রাজের ফলোয়ার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রিপোর্টের সংখ্যাও। যার সর্বশেষ নজির হিসেবে তার প্রোফাইলটি মিথ্যা তথ্যে রিমেম্বারিং হলো।

এর আগে দেশের একাধিক শিল্পীর প্রোফাইল থেকে ফেসবুক ‘মৃত’ ঘোষণা করেছিল। পরে জানা যায়, বিষয়টির ভুল আবেদনে এমনটা করেছে তারা।

দেশীয় তারকাদের মধ্যে চিত্রনায়ক জায়েদ খান একাধিকবার ‘রিমেম্বারিং’ ঝামেলায় পড়েছিলেন। এমনটা হয়েছে লেখক তসলিমা নাসরিন, অভিনেতা জিয়াউল হক পলাশ, হিরো আলমসহ বেশ কয়েকজনের বেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *