অপু বিশ্বাসকে নিয়ে ৪ দিনের জন্য ভারতে গেলেন ফেরদৌস

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের এক প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। তাই তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে ভারত সরকার। তাই আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে ভারতে গেলেন আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করতে ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই তারকা।

একই সঙ্গে উড়ে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমও।

মঙ্গলবার দুপুরে আগরতলার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা।

যাওয়ার আগে ফেরদেৌস বলেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই প্রথম আমার সেকেন্ড হোম ভারতে যাচ্ছি। কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। আমাকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, ধন্যবাদ তথ্য মন্ত্রণালয় ও ভারতের হাইকমিশনারকে। চারদিন পরই আবার দেশে ফিরব।

সে সময় অপু বিশ্বাস বলেন, ‘ক’দিন আগেই ভারত থেকে ফিরলাম। আজ আবার যাচ্ছি। সপ্তাহখানেক পর ঢাকায় ফিরব।’

এ উৎসবে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমীনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *