জাতীয় স্লোগান হচ্ছে ‘জয় বাংলা’, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা- যে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে স্বাধীনতা এসেছে, সেই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিয়েছে মন্ত্রিসভা। এ সিদ্ধান্তের ফলে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে।

এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *