২২ ফেব্রুয়ারির পর আর বিধিনিষেধ থাকছে না

ঢাকা- দৈনিক সংক্রমণ কমে আসায় করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের দেয়া বিধিনিষেধ ২২ ফেব্রুয়ারি থেকে আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে রোববার ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ ছাড়া ১ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় এবারের বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এদিকে করোনার সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *