২০২৩ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন

ঢাকা- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে দুইদিন করে সপ্তাহিক ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানান।

তিনি বলেন, প্রাথমিকসহ সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩ সাল থেকে সাপ্তাহিক ছুটি থাকবে দুইদিন করে। পাশাপাশি নতুন কারিকুলামে যারা যুক্ত হচ্ছেন তারা এখন থেকেই সপ্তাহে দুইদিন ছুটি পাবেন।

২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে মানবিক-বাণিজ্য-বিজ্ঞান বিভাগ আর থাকছে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু জ্ঞান নয়, এর সঙ্গে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *