Home বিনোদন নায়িকা মমকে নিয়ে নতুন মিশনে নামছেন রিয়াজ

নায়িকা মমকে নিয়ে নতুন মিশনে নামছেন রিয়াজ

0
259

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ। ভোটের ফল পক্ষে না গেলেও সমালোচনা পাশ কাটিয়ে নতুন কাজে ফিরছেন এ নায়ক।

পরিচালক অনন্য মামুনের ‘রেডিও’ সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রিয়াজ। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন জাকিয়া বারী মম। দুজনই আগামীকাল চুক্তিবদ্ধ হবেন।

আজ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুট শুরু হবে।

সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের সময়ে মানুষের জাগরণ নিয়ে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে সাজানো হয়েছে সিনেমা।

এ বিষয়ে রিয়াজ বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের প্রাথমিক কথা হয়েছে। আগামীকাল রোববার বিস্তারিত কথা হবে, তখন সবটুকু বলতে পারব। তার আগে কিছুই বলতে পারছি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here