Home বিনোদন দীপিকাকে নিয়ে স্পেনে উড়াল দিচ্ছেন শাহরুখ খান

দীপিকাকে নিয়ে স্পেনে উড়াল দিচ্ছেন শাহরুখ খান

0
259

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ভক্তদের জন্য সুখবর। খুব শিগগিরই এ জুটি স্পেনে উড়াল দিচ্ছেন। না, ব্যক্তিগত কারণে নয়। ‘পাঠান’ সিনেমার শুটের জন্য আগামী মাসে, অর্থাৎ মার্চে স্পেনে উড়াল দেবেন শাহরুখ ও দীপিকা।

মিড-ডের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, গত বছরের অক্টোবরে একটি রোমান্টিক গানের শুটের জন্য স্পেনের ম্যালোর্কায় যাওয়ার কথা ছিল। অবশেষে সেই কাজ মার্চে শুরু হচ্ছে। এ জন্য বিশাল বহর উড়াল দেবে ওই দেশে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দ চান, সৈকত ও পাহাড়ের সৌন্দর্য ধারণ করতে। শাহরুখ ও দীপিকার সঙ্গে সেখানে যাবেন জন আব্রাহাম। সেখানে অ্যাকশন দৃশ্যও ধারণ হবে।

গত বছরের অক্টোবরে ১৭ দিনের শিডিউল নির্ধারণ করা ছিল। কিন্তু মাদক মামলায় আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর সেই শুট ফ্লোরে গড়ায় না। এর পর হানা দেয় কোভিড মহামারির তৃতীয় ঢেউ।

২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র পর বলিউড বাদশাহ ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন। বক্স অফিসে ‘জিরো’ ব্যর্থ হয়েছিল। ‘পাঠান’ সম্ভবত মুক্তি পাবে ২০২২ সালে। ৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি।

বিভিন্ন খবরে প্রকাশ, সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সালমান খানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here