তানজিন তিশার বাবা আর নেই

বাবা হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তিশার বাবা আবুল কালামের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন তানজিন তিশার সহ-অভিনেতা তৌসিফ মাহবুব।

তিনি বলেন, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত শরীর ভালো থাকলেও হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে এবং হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি।

এর আগে ২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *