রাজধানীর পুরান ঢাকায় একটি ভবনে পলিথিনের কারখানায় আগুন লেগেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে মাহুতটুলীতে চারতলা ওই ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
