Home জলবায়ু ও পরিবেশ শৈত্যপ্রবাহ শেষ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শৈত্যপ্রবাহ শেষ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

0
272

কেটেছে শৈত্য প্রবাহ। তবে দেখা দিয়েছে বৃষ্টিপাতের প্রবণতা। এক্ষেত্রে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে আজ (বৃহস্পতিবার) দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই।

এর আগে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।

আলোচ্য সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তিনি আরও বলেন, আগামী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here