বৃষ্টি নেই রংপুরে, ফেটে চৌচির ফসলি জমি
সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: চলতি বছরের এপ্রিল মাসে রংপুরে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত হয়েছে। এক বছরের ব্যবধানে একই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে ১৩০ মিলিমিটারেরও বেশি। অথচ রংপুর অঞ্চলে এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা ৮০ থেকে ৯০ মিলিমিটার। বৃষ্টিপাত কমে যাওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, জলাধারগুলো শুকিয়ে যাওয়া, দক্ষিণা বাতাসের…
