Home বিনোদন প্রযোজকের সঙ্গে প্রেমে জড়িয়েছেন ববি!

প্রযোজকের সঙ্গে প্রেমে জড়িয়েছেন ববি!

0
356

করোনার কারণে গত দুই বছর কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেননি ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। মাঝে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গেছে তাকে। তবে কোনো সিনেমার কাজ করেননি তিনি। এবার দুই বছর পর আবারও সিনেমায় ফিরলেন ববি।

ফিরেই সিনেমার এক নামকরা প্রযোজকের সঙ্গে প্রেমে জড়িয়েছেন ববি। আর তাতেই সবার নজর ববির ওপর। তবে এটি বাস্তবে নয়। ‘ময়ূরাক্ষী’ সিনেমায় এমনটা দেখা যাবে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দীর্ঘ দিনের বিরতি ভেঙে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভুবনে ফিরেছেন ববি। চিরচেনা বিএফডিসির শুটিং ফ্লোরে এ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি।

ইয়ামিন হক ববি বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন কাজ থেকে দূরে থাকতে হয়। নতুন সিনেমা দিয়ে নতুন করে কাজে ফিরলাম। এখন বেশ ভালো লাগছে। সিনেমাটি নায়িকার ভালোবাসার গল্প। নায়িকা হয়ে নায়িকা চরিত্রে সহজেই নিজের মধ্যে ধারণ করতে পেরেছি। সিনেমার গল্পটি দারুণ। গল্পে নতুনত্ব আছে। আমার লুকেও ভিন্নতা খুঁজে পাবেন দর্শকরা। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’

নির্মাতা জানিয়েছেন, প্রেম-প্রতারণার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। একটানা শুটিং করে চলতি মাসেই শেষ হবে সিনেমাটির শুটিং। আসছে ঈদে বড় পর্দায় সিনেমাটি মুক্তি দিতে চান রাশিদ পলাশ।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন শিরিন শিলা, সুদীপ বিশ্বাস (দীপ), নানা শাহ প্রমুখ। ঢাকার বাইরে হবে অধিকাংশ অংশের শুটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here