এবার কলকাতার সৌরভের সঙ্গে নতুন মিশনে নামলেন মিথিলা

সৃজিত মুখার্জিকে বিয়ের সুবাদে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এখন কলকাতার বধূ। কাজের ব্যস্ততাও সেখানেই বেশি। সম্প্রতি কলকাতার একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তিনি। নাম ‘মন্টু পাইলট’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার সৌরভ দাস। তার বিপরীতে দেখা যাবে মিথিলাকে।

আরও পড়ুন-

নতুন বছরে আমার বাগানে আরও ফলন হবে: মিথিলা

ইভ্যালির সিন্দুকে টাকা না পেয়ে বিস্মিত বিচারপতি মানিক

সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয়েছে ২৭ জানুয়ারি। আর প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা ও সৌরভ।

কলকাতার অভিনেতা সৌরভ দাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭ জানুয়ারি দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে সৌরভের পাশে মিথিলাকেও দেখা যাচ্ছে। ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘শুরু’।

মন্টু পাইলট সিরিজটি মূলত একটি যৌ’ন পল্লির গল্প নিয়ে গড়ে ওঠা কাহিনি। পল্লিটির নাম নীলকুঠি। সেখানকার রাজার চরিত্রে অভিনয় করছেন সৌরভ। মিথিলার চরিত্র নিয়ে জানা যায়নি তেমন একটা।

প্রথম সিজনে মন্টু চরিত্রে সৌরভের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি। সে জায়গাতেই দ্বিতীয় সিজনে অভিনয় করছেন মিথিলা।

প্রথমটির মতো দ্বিতীয় সিজনটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য।

আরও পড়ুন-

লাইভে এসে কাঁদলেন হিরো আলম, ছাড়লেন সিনেমা

আমারতো সংসদে থাকা উচিৎ: জায়েদ খান

তুমি কীভাবে আমার নেতা হবে?: নিপুণকে বললেন মুনমুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *