Home জলবায়ু ও পরিবেশ রাতে শীত বাড়বে আরও, নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

রাতে শীত বাড়বে আরও, নতুন খবর দিল আবহাওয়া অধিদপ্তর

0
320

এখন আকাশ আর মেঘলা নেই। রোদ হেসেছে দেশের বেশিরভাগ এলাকায়। তবে উত্তাপ নেই খুব একটা। আজ (২৭ জানুয়ারি) রংপুর বিভাগের তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আরও কিছু এলাকায় ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরও পড়ুন-

আগামীকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ, বাড়বে শীত

এবারের শীতকাল কিছুটা ব্যতিক্রমী, জানা গেল কারণ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭, ময়মনসিংহে ১৬, চট্টগ্রামে ১৬ দশমিক ৩, সিলেটে ১৬ দশমিক ২, রাজশাহীতে ১২ দশমিক ৮, রংপুরে ১৩ দশমিক ৪, খুলনায় ১৬ দশমিক ৩ এবং বরিশালে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া টাঙ্গাইলে ১২, নিকলিতে ৮, ঈশ্বরদী ও কুতুবদিয়ায় ৫, খুলনা, গোপালগঞ্জ ও ঢাকায় ৪, সিলেটে ৩, চুয়াডাঙ্গা, কুমারখালী ও মাইজদী কোর্টে ২, ভোলা, চাঁদপুর ও মাদারীপুরে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুমিল্লা, কক্সবাজার, বরিশাল ও যশোরে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও-

আমার কাছে পরীমণির জীবন আগে, শুটিং পরে : অরণ্য আনোয়ার

নির্বাচনের আগের দিন সত্য ফাঁস করলেন শাবনূর নিজেই

আগামী নির্বাচন কোন কৌশলে মানুষ জানতে চায় : সংসদে হারুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here