Home বিনোদন আবারও হাসপাতালে ভর্তি চিত্রনায়ক ফারুক, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

আবারও হাসপাতালে ভর্তি চিত্রনায়ক ফারুক, সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

0
132

বিনোদন ডেস্ক- বেশ কিছুদিন ধরেই শারীরিক অবস্থা খারাপ যাচ্ছে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের। গেল কয়েকদিনের মধ্যেই দুইবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই নায়ক। এরপর সুস্থ হয়ে ফিরেছেন বাসায়ও।

 

কিন্তু এরমধ্যে হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গত শনিবার (০৫ সেপ্টেম্বর) তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ।

 

তিনি বলেন, গত শনিবার আকবর হোসেন ফারুক সাহেব আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। যে পরিস্থিতিতে ওনাকে এখানে আনা হয়েছে, সেখান থেকে তার উন্নতি হয়েছে। তবে তার জ্বর এখনো কমছে না। বিষয়টি চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা চলছে।

 

এদিকে আকবর হোসেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক গণমাধ্যমকে জানান, উন্নত চিকিৎসার জন্য ফারুককে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। সে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

এর আগে রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফারুককে। কয়েকবার তার করোনা টেস্ট করা হয়। কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here