শাবনাজকে নিয়ে দুঃসংবাদ দিলেন নাঈম

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ করোনায় আক্রান্ত। তার স্বামী চিত্রনায়ক নাঈম খবরটি নিশ্চিত করেছেন।

দুজনের নামে খোলা ফেসবুক পেজে তিনি লেখেন, ‘শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসায়ই সবার থেকে আলাদা আছে।’

তার কথায়, ‘গতকালকে শাবনাজের জ্বর ছিল। গতকালকেই পরীক্ষা করে দেখি কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন। আমিন।’

উল্লেখ্য, কিছুদিন আগে নাঈম অসুস্থ ছিলেন। গত ৬ নভেম্বর তার বাইপাস সার্জারি হয়েছিল। এখন পুরোপুরি সুস্থ আছেন এ নায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *