Home বিনোদন মোশাররফ করিমের সঙ্গে বোঝাপড়া খারাপ হচ্ছে না : পার্নো মিত্র

মোশাররফ করিমের সঙ্গে বোঝাপড়া খারাপ হচ্ছে না : পার্নো মিত্র

0
398

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বর্তমানে নওগাঁয় সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।

সিনেমাটির শুটিংয়ের লুকে গ্রামীণ পাত্র-পাত্রীর বেশে দেখা গেল এই দুই তারকাকে।

সরকারি অনুদানের ‘বিলডাকিনী’ সিনেমা নির্মাণ করছেন ফজলুল কবীর তুহিন। কলকাতা থেকে নওগাঁয় গিয়ে ১৮ জানুয়ারি শুটিংয়ে যোগ দেন পার্নো মিত্র।

এটি বাংলাদেশে তাঁর দ্বিতীয় সিনেমা; এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় দেখা মিলেছিল তাঁর।

মোশাররফ করিমের ভক্ত পার্নো সুযোগ পেয়েছেন তাঁর সঙ্গে অভিনয়ের। সংবাদমাধ্যমের সঙ্গে ফোনালাপে জানালেন, ‘আমাদের দেশে তাঁর অনেক ভক্ত; আমিও তাঁর ভক্ত। তাঁর কিছু কাজ দেখেছি, অসাধারণ। কাজ করে বুঝলাম, তিনি ভীষণ হেল্পফুল আর অভিনয়টা দারুণ বোঝেন। এই সিনেমায় বেশির ভাগ শট তাঁর সঙ্গে, আমাদের বোঝাপড়া খারাপ হচ্ছে না।’

পার্নো মিত্র আরও জানালেন, কলকাতায় মোশাররফ করিম ছাড়াও চঞ্চল চৌধুরীর কাজ খুবই জনপ্রিয়।

এর আগে শুটিংয়ে বাংলাদেশে এলেও সেভাবে ঘুরে দেখা হয়নি তাঁর। সুযোগ মিললে ঘুরে দেখতে চান। তবে শুটে আসার সময় অনেক খেজুর গাছ দেখেছেন। জানালেন, ‘এখানকার লোক পাটালি, ঝোলাগুড় অনেক ভালো বানায় শুনি। সুযোগ হলে যাওয়ার সময় গুড় নিয়ে যেতে চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here