Home জাতীয় আইসিইউতে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

আইসিইউতে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

0
173

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) রাতে লিভারজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে নেওয়া হয়।

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক গণমাধ্যমকর্মীদের জানান, ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ডা. মামুন স্বপ্নীলের তত্ত্বাবধানে বাবার চিকিৎসা চলছে। আইসিইউতে রাখা হলেও তাকে কোনো ধরনের সাপোর্ট দেওয়া হয়নি।

এদিকে, লিভারজনিত সমস্যার কারণে ১৮ জানুয়ারি রাতে শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চারবার করোনা টেস্ট করানো হয়েছে। রেজাল্ট নেগেটিভ বলে জানান ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

প্রসঙ্গত প্রকাশ, শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here