আ’লীগ-বিএনপি নয়, আমি দেশের জন্য সতন্ত্রভাবে কাজ করছি: ভিপি নুর

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ-বিএনপি নয়, দেশের জন্য সতন্ত্রভাবে কাজ করছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর।

 

তিনি বলেন, আমাকে কেউ আওয়ামী লীগ বানাতে চায়, কেউ বিএনপি বানাতে চায়, একটা প্রপাগাণ্ডা চালাচ্ছে সেখানে বলছি নুর কারো নয়। নুর সতন্ত্র ভাবে চলছে, দেশের জন্য কাজ করছে এবং সতন্ত্র একটি প্লাট ফরম করতে যাচ্ছে।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

ভিপি নুর বলেন, আমি মনে করি না দেশে পুরোপুরি গণতন্ত্র আছে। বর্তমানে দেশে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে। বর্তমান যে রাজনীতি তাকে আমরা চিহ্নিত করেছি দুর্বৃত্তায়িত রাজনীতি হিসেবে, সংঘাত সহিংসতা ও ক্ষমতা কেন্দ্রীক রাজনীতি হিসেবে।

 

তিনি বলেন, বর্তমান দেশে যে রাজনীতি চলছে তার বিপরীতে আমরা চেয়েছি সম্প্রীতি রাজনীতি দল গঠন করতে। পরিবারতন্ত্র রাজনীতি নয়। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক দল চাই। যেই দলটা দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সেজন্য আমরা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি। খুব শীঘ্রই সেটার ঘোষণা আসবে, বাংলাদেশ গণ অধিকার নামে।

 

ভিপি নুর বলেন, আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি রাজনৈতিক দল গঠনের জন্য। ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ ও শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ গঠন করা হবে।

 

তিনি আরও বলেন, আমরা মনে করি দেশের গণতন্ত্রকামি মানুষগুলো যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে ভাবেন। তারা চায় বাংলাদেশটা সুন্দর ভাবে চলুক। তাদের বড় একটা অংশ ভিপি নুর ও তার সহযোগীদের সমর্থন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *