আন্তর্জাতিক ডেস্ক- বিভাগীয় অনুমতি ছাড়া মুখে দাড়ি রাখার অ-ভি-যোগে এক সাব–ইনস্পেক্টরকে বরখাস্ত (সাসপেন্ড) করার অ-ভি-যোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশের বি’রুদ্ধে।
প্রদেশের বাগপতের রামালা থানায় এ ঘটনা ঘটে। মুখে দাড়ি রাখার কারণে চাকরি চলে যাওয়া ওই পুলিশ কর্মীর নাম ইন্তেজার আলি। এ ঘটনায় বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের পাল্টা’পাল্টি বক্তব্য পাওয়া গেছে।
কেন সাসপেন্ড করা হয়েছে, সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলছেন, পুলিশ বিভাগের নিয়ম, শুধুমাত্র শিখরাই দাড়ি রাখার অনুমতি পান, বাকিদের দাড়ি রাখার নিয়ম নেই। কেউ তা রাখতে চাইলে বিভাগীয় অনুমতি নিতে হয়।
তিনি বলেন, ইন্তেজারকে নোটিস পাঠিয়ে বলা হয়েছিল অনুমতি নিতে। কিন্তু তিনি তা করেননি। তারপরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপে’নশনের আদেশ দেন।
এদিকে ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসছিলেন, কিন্তু তাকে তা দেয়া হয়নি।
ঘটনাটিকে ধর্মা’চরণে’র অধিকার ল’ঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। অন্যদিকে, কেন ওই পুলিশকর্মীর আবেদনে কোনো সাড়া দেয়া হয়নি, প্রশ্ন তোলেন বি’রোধী সমাজবাদী পার্টির নেতা সুশীর পাওয়ার।
