Home দেশের খবর ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে ‘কটুক্তি’, যুবক গ্রেফতার

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে ‘কটুক্তি’, যুবক গ্রেফতার

0
237

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অপরাধে মাসুদ রানা নামের এক যুবককে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে মিঠাপুকুর উপজেলার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান।

জানাগেছে, গ্রেফতার মাসুদ রানা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোসাইহাট বাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে। বিভিন্ন সময়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্ম ও রাষ্ট্র নিয়ে বিদ্বেষমূলক স্ট্যাটাস ও উষ্কানি ছড়ানোর চেষ্টা করে আসছিলেন।

পুলিশ জানায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে নিজ নামের ফেসবুক আইডিতে উষ্কানিমূলক অপপ্রচার চালিয়ে আসছিল। এ ধারাবাহিকতায় বুধবার ইসলাম ধর্ম একটি নিয়ে অবমাননাকর পোস্ট করেন। বিষয়টি নজরে এলে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, গ্রেফতার মাসুদ রানার বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। ওই যুবককে রংপুরে আদালতে নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here