Home দেশের খবর শেরপুরে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

0
148

মিজানুররহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর একটি খাল থেকে ভাসমান অবস্থায় কাজলী নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের দক্ষিণ সোহাগপুর গ্রামের ঝিকমারি খাল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। দশ বছর বয়সী কাজলী ওই গ্রামের কাউসারের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয় সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কাজলী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেলে বুধবার তার পিতা কাউসার নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঝিকমারি খালে কাজলীর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠায়। কাজলীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, এটি হত্যা না অন্য কোন কারণে মৃত্যু তা ময়নাতদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে গলায় আঘাদের চিহ্ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here