Home বিনোদন দুঃসংবাদ দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

দুঃসংবাদ দিলেন কণ্ঠশিল্পী ন্যান্সি

0
208

বিনোদন ডেস্ক- জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এই গায়িকা নিজেই।

তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা পরীক্ষা করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) ফল পজিটিভ আসে।

ন্যান্সির স্বামী মহসীন, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী সুস্থ আছেন। তাদের কারও করোনার উপসর্গ নেই।

এদিকে সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিয়ের ছয় মাসের ব্যবধানে এই সুখবর জানান তিনি।

গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগেও দুই সন্তানের মা হন ন্যান্সি। তাদের নাম রোদেলা ও নায়লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here