Home ফিচার শিক্ষাপ্রতিষ্ঠান এক মাস বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

শিক্ষাপ্রতিষ্ঠান এক মাস বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

0
112

ঢাকা- করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৯ জানুয়ারি) তিনি জনস্বার্থে এই আবেদন করেন। পাশাপাশি বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে ২০২০ সালের ১৯ মার্চ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে আজকে আমি একটা সম্পূরক আবেদন করেছি।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ (বৃহস্পতিবার) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।

গতকাল সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতি করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফও আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। এদিকে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ১০ জানুয়ারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here