Home দেশের খবর শেরপুর শ্রীবরদীতে বাবার সাথে অভিমান করে যুবকের আত্মহ’ত্যা

শেরপুর শ্রীবরদীতে বাবার সাথে অভিমান করে যুবকের আত্মহ’ত্যা

0
130

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের শ্রীবরদীতে সোহেল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার লংগরপাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

 

সোহেল স্থানীয় আব্দুল জলিলের ছেলে। বাবার সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহ’ত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

নি’হতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কারণে সোহেল কয়েকদিন যাবত বাবার সাথে অভিমান করে আসছে। বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে বসতঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আ’ত্মহ’ত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঘরের আড়ার সাথে ঝু’লতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদ’ন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here