ইসমাইল হোসেন স্বপন, ইতালি: সারাবিশ্বে করোনার প্র’কোপে বিপর্যস্ত। পুরোপুরি নিয়ন্ত্রিত না হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে সরকারি নিয়মে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে পালন করলেও ইতালিতে এবার পুজোমণ্ডপে পালন করা হচ্ছে না দূর্গাপুজা। তাই এবছর পুজো হবে যার যায ঘরে থেকে এমনটাই জানিয়েছেন সনাতম ধর্মাবলম্বীরা।
তবে মহা’মারী এই করোনা ভাই’রাসে’র কারণে এবার ঘটা করে দুর্গা পুজা আয়োজন পালন করতে না পারায় সনাতন ধর্মবলম্বীরা অনেকেই বেশ আশাহত।
জানা গেছে, ইতালির রাজধানী রোমে প্রতিবছর কয়কটি পুজোমন্ডপে নানা আয়োজনে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতো সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজা। কিন্তু এবার পুজোমণ্ডপে হচ্ছে না এই উৎসব।
তারা মনে করেন যতো দিন না করোনার ভ্যাকসিন না আসছে ততোদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। তাই এই অবস্থায় পুজোমণ্ডপে বড় আয়োজন করা যাচ্ছে না এমনটাই জানিয়েছেন রোমে বসবাসরত পুজোমণ্ডপের কতৃপক্ষ।
জানানো হয়েছে যার যার বাসায় তাঁদের প্রতিমার ছবি সাজিয়ে, সেখানেই পুজো করার। এছাড়াও জানা গেছে ডিজিটাল স্ট্রিমিং পদ্ধতিতে পুজো দিতে জুম কলের মাধ্যমে পুজো দেওয়ার ব্যবস্থা করবে অনেকেই। এবং এই জুম কলের মাধ্যমে পালন করা হবে সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও।





