Home অন্যান্য মির্জাপুরের ইউএনও করোনা পজিটিভ; দেশবাসীর কাছে দোয়া কামনা

মির্জাপুরের ইউএনও করোনা পজিটিভ; দেশবাসীর কাছে দোয়া কামনা

0
100

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক করোনা পজিটিভ হয়েছেন।

 

বুধবার (২১ অক্টোবর) তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

 

ইউএনও আবদুল মালেক সাংবাদিকদের বলেন, কিছুটা সুস্থ্য আছি। নমুনা দেয়ার ২-৩ দিন আগে থেকেই জ্ব’র, ঠা’ন্ডা ও মাথাব্যা’থা অনুভব হয়েছিলো। পরে গত সোমবার (১৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেই। বুধবার (২১ অক্টোবর) প্রাপ্ত ফলাফলে করোনা পজিটিভ আসে। বর্তমানে তার বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি এবং সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

করোনার শুরুকালীন সময় থেকে আ-ক্রা- ন্ত হওয়ার আগ পর্যন্ত লক’ডাউন, জনসচেতনতামূলক কর্মকান্ড, সেনাবাহিনীর টহলে নেতৃত্ব, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ত্রাণ ঘরে ঘরে পৌছে দেয়া, ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনাসহ বিভিন্ন সরকারি কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইউএনও আবদুল মালেক।

 

তার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ মির্জাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here