বিনোদন ডেস্ক- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এদিন প্রতিদ্বন্দ্বিতা করবে দুটি প্যানেল। যার একটির নেতৃত্ব দেবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। অন্য প্যানেল লড়বে মিশা সওদাগর-জায়েদ খানের নেতৃত্বে।
এখানে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গত দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক পদে নিপুণের লড়াই জমবে জায়েদ খানের সঙ্গে।
চূড়ান্ত পূর্ণাঙ্গ প্যানেলের তালিকাও বুধবার বিকেলে ঘোষণা করেছে তাঁরা। যেখানে দুটি সহ-সভাপতি পদের জন্য লড়াই করবেন চার অভিনেতা। তাঁরা হলেন মনোয়ার হোসেন ডিপজল, মাসুম পারভেজ রুবেল, রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব।
সহ-সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন সাইমন সাদিক ও সুব্রত বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়বেন আলেকজান্ডার বো ও শাহনূর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন নিরব হোসেন ও জয় চৌধুরী। দম্পর ও প্রচার সম্পাদক পদে শেখ আরমান ও জে কে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ও মামনুন হাসান ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান ও ফারহান।
আর দশ কার্যকরী পরিষদের সদস্য পদের জন্য লড়াই করছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীর, অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া, সীমান্ত।
