Home আলোচিত ১০০ মণ মিষ্টির অর্ডার দিয়েছি, রাস্তায় যারে পাব তারেই দেব : পরীমণি

১০০ মণ মিষ্টির অর্ডার দিয়েছি, রাস্তায় যারে পাব তারেই দেব : পরীমণি

0
287

বিনোদন ডেস্ক- গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। সুখবরটি তারা চাপা রেখেছিলেন। তবে সন্তানধারণের কথা শুনে আর নিজেদের আবেগ দমিয়ে রাখতে পারেননি এই তারকারা।

তাই (১০ জানুয়ারি) দুপুরে হাসপাতালের একটি ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শরিফুল রাজ লেখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’। এরপরই তাদের বিয়ে ও সন্তানসম্ভবা পরীর বিষয়টি সামনে আসে।

তবে পরী মুঠোফোনে জানালেন, নতুন অতিথির কথা তারা জানতে পারেন সপ্তাহ তিনেক আগে। বলেন, ‘তিন সপ্তাহ আগে আমরা খবরটি জানতে পারি যে আমি মা হতে চলেছি। এখন বিষয়টি চূড়ান্তভাবে কনফার্ম হলাম। তখন নিজেকে আর সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমার দুটি পাখা গজিয়েছে, আমি যেন উড়ছি। আমি যেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার। আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। আর সন্তানসম্ভবা হওয়ার প্রথম মাস চলছে।’

পরীর বাস্তব জীবনে আসা ‘ন ডরাই’ নায়ক শরীফুল রাজ বলেন, ‘বিয়ে করেছি। বাবা হচ্ছি। সব মিলিয়ে খুব ভালো লাগছে। বাবা হওয়ার খবর শোনার পর থেকে তো খুশিতে নাচতেছি। আমরা দুজন এখন বনানীতে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছি। আমাদের পরিবারও মহাখুশি। খুশিতে ওরাও নাচেতেছে।’

পাশ থেকে রাজের কথা কেড়ে নিয়ে বলতে শুরু করেন পরীমণি। তিনি বলেন, ‘১০০ মণ মিষ্টির অর্ডার দিয়েছি। আমরা হাঁটব আর বিলাব। যারে পাব তারে দেব। এটাই হেডিং করেন। রাস্তায় নামব। যারে পাব তারেই মিষ্টি খাওয়াব।’

এরপরই শরীফুল রাজকে প্রথম দেখার এবং সেই দেখাতেই মন দেওয়া-নেওয়ার কথা জানান ‘স্বপ্নজাল’ নায়িকা। বলেন, প্রেম করেই বিয়ে করেছি। গুনিন ছবির শুটিং করতে গিয়ে ওর সঙ্গে পরিচয়। কাজ করতে করতে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। এরপর প্রেম। আমাদের প্রেমের বয়স মাত্র ৭ দিন। সাত দিন প্রেমের পরই আমরা বিয়ের সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, আমার আর রাজের মধ্যে অনেক মিল। প্রধান মিলটা হচ্ছে আমরা দু’জনই পাগল। আমিও পাগল রাজও পাগল, তাই দুই পাগল মিলে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here