সুখবর দিলেন মিথিলার স্বামী সৃজিত

বিনোদন ডেস্ক- বছরের প্রথম দিনই খারাপ খবর দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানিয়েছিলেন করোনা আক্রান্ত হয়েছেন। এর ১০ দিন পরে জানালেন, তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক। করোনা থেকে সেরে ওঠায় অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।

১ জানুয়ারি সৃজিত জানিয়েছিলেন করোনা আক্রান্ত তিনি। একদিকে অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। আবার অন্যদিকে এই সময়ে কেউ কেউ মৃত্যু কামনাও করেছে তার। পোস্টে এমনই লিখলেন সৃজিত।

পরিচালক লিখেছেন, ‌অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছে তাদেরও ধন্যবাদ (তাদের পরেরবার ভুডু করার পরামর্শ দিচ্ছি)।

সৃজিত করোনা আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই মিথিলার মেয়ে আইরা করোনা পজিটিভ হয়। সংবাদমাধ্যমে মিথিলা জানান, আইরা করোনা পজিটিভ। ৩ দিন ধরে ওর জ্বর ছিল, তাই ৫ জানুয়ারি করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওষুধ আগে থেকেই চলছিল, এখন ভাল আছে আইরা।

এদিকে স্বামী ও সন্তানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মিথিলা নিজেও। মিথিলা ৮ জানুয়ারি বলেন, ‘বেশ কয়েকদিন থেকে আমার করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। ৩ দিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারো পরীক্ষা করতে দিলে গতকাল পজিটিভ রিপোর্ট এসেছে। এখন হালকা ঠাণ্ডা ও কাশি আছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *