Home বিনোদন ৩ মাস আগে গোপনে বিয়ে করেন পরীমণি

৩ মাস আগে গোপনে বিয়ে করেন পরীমণি

0
767

বিনোদন ডেস্ক- বছরের শুরুতেই সুখবর দিলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। জানালেন, মা হচ্ছেন তিনি। বাবা চিত্রনায়ক শরিফুল রাজ। প্রায় তিনমাস আগে তারা বিয়েও করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি নিজেই। তিনি বলেন, গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে।

পরীমণি বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘তিন দিন আগে পরী-রাজ এসে আমাকে ঘটনাটা জানায়। শিগগিরই তারা বাবা-মা হচ্ছেন।’

এদিকে আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেও। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here