Home প্রধান খবর পরীমণি অন্তঃসত্ত্বা, সন্তানের বাবা শরিফুল রাজ

পরীমণি অন্তঃসত্ত্বা, সন্তানের বাবা শরিফুল রাজ

0
550

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। কোনো সিনেমার দৃশ্যে কিংবা গল্পে নয়, বাস্তবেই তিনি অন্তঃসত্ত্বা। সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ।

খবরটি নিশ্চিত করেন পরী নিজেই। পরী বলেন, ‘আজই হাসপাতাল থেকে ফিরলাম। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না।

তিনি বলেন, আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।’

তিনি আরও বলেন, ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তাঁরা প্রেমে পড়েন। প্রেমের সম্পর্ক থেকে তাঁরা দুজন গোপনে বিয়ের কাজটা সেরে নেন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম। পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমিও এ খবরটি শুনেছি।’

অভিনেতা শরীফুল রাজ বলেন, ‘আমি খুশিতে নাচতেছি। বাবা হওয়ার খুশিতে সারা মাস ধরে বাজি ফাটাবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here