বিনোদন ডেস্ক- টিভি পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রেম করছেন। মাস চারেক আগে থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। অবশ্য গুঞ্জনের সূত্রপাত করেছেন অভিনেত্রী নিজেই। জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সঙ্গে নিয়মিত ঘনিষ্ঠ ছবি শেয়ার করা, রোম্যান্টিক কমেন্ট চালাচালিতে ইঙ্গিত দিচ্ছিলেন।
সম্প্রতি ইমরান-প্রভার প্রেম নিয়ে নেট দুনিয়ায় চর্চা চলছে। যদিও তারা নিজ মুখে স্পষ্ট ভাষায় কিছুই বলেননি। তবে বিভিন্ন সময়ে দুজনের আড্ডা, ঘুরতে যাওয়াটা বিনোদন অঙ্গনের অনেকের নজরে আসার পর সন্দেহটা আরও বেড়েছে।
দুজনের ইনস্টাগ্রামে মন্তব্য ও পাল্টা মন্তব্য দুজনের প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। এমনকি ইমরানের সংগীতায়োজনে প্রভার গান প্রকাশের পরও বিষয়টি নজরে এসেছে কারও কারও।
ইনস্টাগ্রামে শুধু গত বছরের ডিসেম্বর মাসে পোস্ট করা প্রভা ও ইমরানের একাধিক স্থিরচিত্রে দুজনের পাল্টাপাল্টি মন্তব্য দুজনের সম্পর্কেরই ইঙ্গিতও দিচ্ছে বলে জানিয়েছেন তাঁদের ঘনিষ্ঠ দুজন ব্যক্তি।
এক সপ্তাহ আগে প্রভার পোস্ট করা একটি স্থিরচিত্রের ক্যাপশনে লেখা ছিল, ‘অ্যাজ লং অ্যাজ ইউ কিপ ফেইথ ইন আল্লাহ, নো এভিল ক্যান চাট ইউর হার্ট অ্যান্ড নো সরো ক্যান রিউন ইয়োর ডে। মে ইয়োর লাইফ বি ফিল্ড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস।
মাহমুদুল হক ইমরান, থ্যাংকস ফর দ্য ক্লিক। ইমরানের তোলা প্রভার সেই স্থিরচিত্রে লুকিং মাশা আল্লাহ। মাই বিউটিফুল অ্যাঞ্জেল—এমনটাই লিখেছেন ইমরান।
এরপর প্রভা লিখেছেন, থ্যাংক ইউ বাচ্চা। ইমরানের পোস্ট করা অন্য একটি স্থিরচিত্রের ক্যাপশন ছিল, আই সি মাই সেলফ ইন ইয়োর আইস। প্রভা লিখেছেন, সত্যি? উত্তরে ইমরান লিখেন, সত্যিই…।’
প্রভার আরেকটি স্থিরচিত্রে ইমরান লিখেছেন, ‘আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। উত্তরে ভালোবাসার ইমো দিয়ে প্রভা লিখেছেন শোকর আলহামদুলিল্লাহ।’
প্রভা ও ইমরানের গত কয়েক মাসের পোস্ট ঘেঁটে দেখা যায়, ‘অধিকাংশ ছবিতে প্রভাকে ইমরান ‘অ্যাঞ্জেল’ বলে সম্বোধন করেন। কোথাও প্রভাকে ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলেও ইমরান সম্বোধন করেছেন।
বিভিন্ন আড্ডায় ও মধ্যরাত পর্যন্ত ইমরান ও প্রভাকে একসঙ্গে রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায়। বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা।
সেখানে প্রভা লেখেন, ‘এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। প্রভার ওই পোস্টের ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে।’
এদিকে প্রেমের গুঞ্জনের মধ্যেই প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটা জানান এই অভিনেত্রী।
রোববার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’
প্রভা বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেছেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’
