আলিয়া ভাটের পথে হাঁটলেন শবনম ফারিয়া, কিন্তু কে সেই স্বপ্ন পুরুষ?

বিনোদন ডেস্ক- শিরোনাম শুনতে একটু ভিরমি খাওয়ার মতো হলেও ঘটনা সত্য। বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাটের পথেই হাঁটলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তবে একটু ভিন্নভাবে।

গত পরশু (৭ জানুয়ারি) আলিয়া ভাট তার প্রেমিক রণবীর কাপুরের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‌‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম।’

বিষয়টি বেশ মনে ধরেছে শবনম ফারিয়ারও। তিনিও চান তার প্রিয় মানুষের তোলা ছবিটি তুলে ধরতে। আর তা করেছেনও বটে! নিজের দুটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেগুলো তুলেছেন তার ‘প্রিয়জন’! তবে ‘প্রিয়জন’ কে বানর হিসেবে পরিচিত করিয়েছেন ফারিয়া।

তার দুটো ছবিই চার দেয়ালের ভেতরে ড্রেসিং টেবিলের সামনে। গোলাপি পাড়ের অফহোয়াইট শাড়িতে মোড়ানো শবনম ফারিয়া আয়নায় হাসিমুখে নিজের সৌন্দর্য দেখছেন।

ক্যাপশনে ফারিয়া লিখেছেন— ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’

শবনম ফারিয়ার এই পোস্টে রহস্য খুঁজে বেড়াচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করেছেন।

‘আমার বানর’ বলতে কাকে বুঝিয়েছেন ফারিয়া? তিনি কি ফারিয়ার স্বপ্ন পুরুষ? এমন প্রশ্ন তার ভক্তদের মুখে মুখে। হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের পর কি নতুন প্রেমে মজেছেন এ টিভি অভিনেত্রী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *