আজ থেকে নৌকার পক্ষে নামলাম: শামীম ওসমান

নারায়ণগঞ্জ- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

তিনি বলেন, আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। আমরা যখন জাগবো অন্যরা তখন ঘুমাবে। আমাদের রক্ত মুক্তিযোদ্ধার রক্ত। বঙ্গবন্ধু আমাদের শেষ ঠিকানা। আমি কারো সামনে মাথা নত করি না। আমি নিজই ঝড়, এই ঝড় কারো সামনে মাথা নোয়ায় না।

সোমবার (১০ জানুয়ারি) সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সেখানে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। কে প্রার্থী, হু কেয়ারস? প্রার্থী আম গাছ হোক, আর কলাগাছ হোক। সবসময় নৌকার প্রতি সাপোর্ট।’

স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের উদ্দেশে শামীম বলেন, ‘আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ওই ক্ষমতা আছে যে নৌকাকে ডুবায়ে দেবে। হাতি সাইজে বড় হতে পারে; আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দেব, কিন্তু নৌকার ওপর উঠতে দেবো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *