Home বিনোদন বিয়ের কাজটা শিগগিরই সারতে চাই: আঁচল

বিয়ের কাজটা শিগগিরই সারতে চাই: আঁচল

0
279

বিনোদন ডেস্ক- হালের জনপ্রিয় নায়িকাদের একজন হাসনাহেনা আঁখি আঁচল। সবাই তাকে আঁচল নামে চেনে। মিষ্টি চেহারার এ নায়িকা ২০১১ সালে ‘বেইলি রোড’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ওই বছরই মুক্তি পায় তার ‘ভুল’ নামের আরেকটি ছবি। দুটি ছবিই ছিল বিকল্প ধারার।

তবে তিনি পরিচিতি পান নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ছবিতে তার অভিনয় দর্শকদের বেশ নজর কাড়ে। এ ছবির মাধ্যমে বাণিজ্যিক ধারার ছবিতে অভিষেক হয় তার।

এদিকে জানা গেছে, নায়িকা আঁচল আঁখি উঠতি গায়ক সৈয়দ অমির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। গেল বছরের আগস্টে নয় মাসের গোপন প্রেমের কথা স্বীকার করে নেন আঁচল নিজেই।

ওই সময় এই চিত্রতারকা জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ২০২২ সালের বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সব ঠিক থাকলে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পরিকল্পনা রয়েছে তার।

গেল ৪ জানুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এমন সময়ে বিয়ের গুঞ্জনকে আরো একবার উসকে দিলেন আঁচল নিজেই। নিজের বিয়ে নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

বিয়ের পরিকল্পনা নিয়ে আঁচল বলেন, বিয়ের শুভ কাজটা শিগগিরই সারতে চাই। ইচ্ছে আছে ফেব্রুয়ারিতে সবাইকে বিয়ের খবরটা জানাতে পারবো। আল্লাহ সহায় থাকলে আর আপনাদের সবার দোয়া নিয়ে নতুন বছরটি সুন্দর, সুস্থভাবে কাটাতে চাই।

আঁচলের কথায় বোঝা গেল, নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। বিয়ের মৌসুমে মিমের পর শিগগিরই ঢালিউডে হয়তো আরো একটি বিয়ের সানাই বাজতে চলছে।

উল্লেখ্য, গত বছর সৈয়দ অমির ‘ও জান রে’ শিরোনামে গানের ভিডিওতে মডেল হন আঁচল। সেখান থেকেই দুজনের ভালোলাগা ও ভালোবাসার শুরু। অমির পরিবারও আঁচলকে খুব পছন্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here