রূপগঞ্জ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি`র নির্দেশনায় শীতের শুরু থেকে রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আনছর আলী।

তাঁরই ধারাবাহিকতায় আজ ৭ই জানুয়ারি শনিবার রূপগঞ্জ ইউনিয়নের ৮,৯ ও ১ নং অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি জিন্নাত জাহান জিছান,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার,আওয়ামিলীগ নেতা নবী হোসেন,আওলাদ হোসেন,মুরাদ হাসান,,যুবলীগ নেতা আবু তাহের,যুবলীগ নেতা শরাফত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *