রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টা্র: সিরাজগঞ্জের শাহজাদপুরে সামাজিক সংগঠন মানব সেবা সংস্থার উদ্দোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ৩শো মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর শহরের বিসিকে অবস্থিত খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়।
শাহজাদপুর মানব সেবা সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমাম হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ মাহবুবুর রহমান মিলন, পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আল মাহমুদ, শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজিব শেখ, মানব সেবা সংস্থার সভাপতি ইমরুল হাসান সুমন।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির সভাপতি ইমরুল হাসান সুমন স্বাগত বক্তব্য রাখেন।
