গোপালপুরে “চিহ্ন রেখে যাই” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে কথাসাহিত্যিক মুক্তার হোসেন এর সম্পাদনায় “চিহ্ন রেখে যাই” কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

ডাঃ এম,এ খালেক মাহমুদের সভাপতিত্বে ও আঃ মজিদের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বানীতোষ চক্রবর্তী।

শুক্রবার বিকালে সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, কবি ও গবেষক মামুন তরফদার, অমূল্য চন্দ্র বৈদ্য, কানিজ ফাতেমা রুমী, সাংবাদিক সাইফুল ইসলাম, ছাত্তার খাঁন প্রমূখ। প্রহেলিকা প্রকাশন থেকে প্রকাশিত, কাব্য গ্রন্থটি বিভিন্ন কবি ও লেখকদের কবিতা সংকলনে সাজানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *