Home বিনোদন সন্তানের মা হলেন তিশা, নিজের নাম দিলেন মেয়েকে

সন্তানের মা হলেন তিশা, নিজের নাম দিলেন মেয়েকে

0
6818

বিনোদন ডেস্ক- প্রথমবারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (০৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

তিশার অফিসিয়াল ফেসবুক পেজে সুখবরটি জানানো হয়েছে। নবজাতক কোলে তিশার তোলা একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘সে নিরাপদে সৃষ্টিকর্তার বাগান থেকে মা-বাবার বাসা আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ্‌। মা ও মেয়ে দু’জনই সুস্থ। ’

এরই মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তিশা-ফারুকী দম্পতি। তারা প্রথম সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।

ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। গেল বছরের ২৮ ডিসেম্বর মা হওয়ার কথা গণমাধ্যমকে নিজেই জানান তিশা। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ইমরোজ তিশা দুটো ছবি পোস্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here