Home দেশের খবর চট্টগ্রাম পটিয়ায় ৭০টি উপানুষ্ঠানিক স্কুলের শুভ উদ্বোধন

পটিয়ায় ৭০টি উপানুষ্ঠানিক স্কুলের শুভ উদ্বোধন

0
167

রাজিব মজুমদার: উন্নয়ন সংস্থা অপকা’র পরিচালনায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অর্থায়নে ঢাকা আহসানিয়া মিশনের কারিগরি সহায়তায় আউট অব স্কুল চিল্ড্রেন প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে বুধবার (৫ জানুয়ারি) ৭০টি উপানুষ্ঠানিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বিদ্যালয়গুলোর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন), যুগ্মসচিব মোঃ মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহাম্মেদ এর সভাপতিত্বে শিক্ষক অভিভাবক, সরকারি বেসরকারি কর্মকর্তাদের সমন্বয়ে প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মতাহার হোসেন চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান বৃন্দ, ঢাকা আহসানিয়া মিশনের কর্মকর্তা তাইজুল ইসলাম, রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারিয়ান সুদীপ কুমার চন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here