সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আমিনুর রহমানের বি’রুদ্ধে নগদ টাকায় ভোট কেনা ও কর্মীদেরকে হু’মকি-ধা’মকির অ’ভিযোগ তুলেছেন লাঙ্গলের প্রার্থী রুহুল আমিন লিটন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শ্যামপুর ডিগ্রী কলেজ ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর আচরণবিধি লঙ্ঘ’নের অ’ভিযোগ তুলে সাংবাদিকদের বলেন, নৌকা মার্কার প্রার্থী কর্মীদের বাড়িতে গিয়ে হু’মকি-ধা’মকি ও ভোটকেন্দ্রের বাইরে নগদ ৬০০ টাকায় ভোট কিনছে, কিন্তু প্রশাসন এখানে কোনো ভূমিকা রাখছে না।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে নৌকা মার্কার প্রার্থী আমিনুর রহমান জানান, উৎসবমুখর পরিবেশে নির্বাচনকে বাধা’গ্রস্ত করতেই এ ধরনের গু’জ’ব ছড়ানো হচ্ছে এখানে কোন টাকায় ভোট কেনা, বা কোন প্রার্থীর কর্মীকে হু’মকি দেয়া হচ্ছে না।
রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত অপ্রী’তিকর কোন ঘটনা ঘটেনি।
