জা’মিন নিতে হাইকোর্টে নিক্সন চৌধুরী

নজর২৪, ঢাকা- আগাম জা’মিন নিতে হাইকোর্টে এসেছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। আজ তার আগাম জা’মিন আবেদনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘ’নের অ’ভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) করা মা’মলায় হাইকোর্টে করা নিক্সন চৌধুরীর আগাম জা’মিন আবেদনের ওপর শুনানির দিন ধা’র্য রয়েছে আজ।

হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চে এ শুনানি হবে।

গত রোববার (১৮ অক্টোবর) নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টের সংশ্লি’ষ্ট শাখায় তার আইনজীবী জা’মি’ন আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করা হয়।

আদালতে এদিন নিক্সন চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।

আইনজীবী এম মনজুর আলম বলেন, ‘নির্বাচন কমিশনের মামলায় নিক্সন চৌধুরীর আগাম জামিন চেয়ে করা আবেদনটি আদালতে জমা দেয়া হয়েছে। শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।’

উপজেলা নির্বাচনে সংসদ সদস্য হিসেবে আচরণবি’ধি লঙ্ঘ’নের অ’ভিযোগে গত ১৫ অক্টোবর নিক্সনের বি’রুদ্ধে মা’মলা করে ইসি। ইসির পক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম বাদী হয়ে ফরিদপুরের চরভদ্রাসন থানায় এ মা’মলা করেন।

চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হু’মকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গা’লাগা’ল করার অ’ভিযোগ আনা হয় মা’মলায়।

ইসি সূত্র জানায়, গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন হয়। ওই নির্বাচন কেন্দ্র করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হু’মকি এবং নির্বাচন কর্মকর্তাদের গা’লাগা’ল করেন নিক্সন চৌধুরী। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অ’শোভন আচরণের বিষয়ে প্র’তিকার চেয়ে নির্বাচন কমিশনেও চিঠি দেয়।

ওই চিঠি পর্যালোচনা করে কমিশন সচিবালয় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী মা’মলার সিদ্ধান্ত নেন। বিধিমালা লঙ্ঘ’নের দায়ে সর্বোচ্চ ছয় মাস কা’রাদ’ণ্ড বা ৫০ হাজার টাকা জরি’মানা বা উভয় দ’ণ্ডের বিধান রয়েছে।

তবে নিক্সন চৌধুরীর দাবি, তিনি কাউকে হু’মকি দেননি। সুপার এডিট করে হু’মকির ভিডিও প্রচার করে তাকে হে’নস্তা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *