২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

ভোটগ্রহণ চলছে

নজর২৪ ডেস্ক- দেশের ২০৮ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

 

১৫ ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও আটটিতে উপনির্বাচন, সাতটি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছ।

 

ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, শুধু সেসব স্থানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নির্বাচনে শুধু নি’র্দিষ্ট যানবাহনের ওপর বি’ধিনি’ষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আই’নশৃঙ্খ’লা বা’হিনীর অতিরিক্ত সদস্য মো’তায়েন করা হয়েছে।

 

নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, স্থানীয় সরকার পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের এবং বিভিন্ন জেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

আসাদুজ্জামান আরো জানান, সাতটি জেলা পরিষদ, আটটি উপজেলা পরিষদ এবং ১৭৭টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া ১৫টি ইউনিয়ন পরিষদ হলো—রংপুর সদর উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিনটিতে, পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও ফরিদপুরের মধুখালী উপজেলার দুটিতে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, ভোলার লালমোহন উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি। এ ছাড়া ৪১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *