Home বিনোদন এবার শাবনূরের ছেলে করোনায় আক্রান্ত

এবার শাবনূরের ছেলে করোনায় আক্রান্ত

0
259

বিনোদন ডেস্ক- কদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি হন ঢাকাই সিনেমার এক সময়কার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এবার এই মহামারি ভাইরাসে আক্রান্ত হলেন নায়িকার একমাত্র ছেলে আইজান।

 

আজ রোববার (২ জানুয়ারি) শাবনূর নিজেই ফেসবুকে ছেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন।

 

শাবনূর জানান, ‘আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানেরও করোনাভাইরাস ধরা পড়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে।’

 

নিজে করোনা আক্রান্ত কারণে ছেলের জন্মদিনে পাশে থাকতে না পারার আক্ষেপও ঝরে এই নায়িকা বলেন, ‘গত বুধবার (২৯ ডিসেম্বর) আমার ছেলের জন্মদিন ছিল। কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।’

 

ছেলের জন্য সবার কাছে দেয়াও চেয়েছেন শাবনূর। বলেন, ‘সবার কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আইজানের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’

 

ছেলেকে নিয়ে কয়েক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এ চিত্রনায়িকা। তার ভাই-বোনসহ পরিবারের অন্যান্য অনেক সদস্যও থাকেন সেখানে।

 

১৯৯৩ সালে মুক্তি পাওয়া চাঁদনী রাতে সিনেমার মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রের রুপালি পর্দায় অভিষেক হয় শাবনূরের। প্রথম সিনেমাটি সুপারহিট না হলেও তার রূপ-গুণ আর অভিনয়ে মুগ্ধ হন দর্শক ও নির্মাতারা।

 

এরপর একসময় পর্দায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন শাবনূর। দীর্ঘ অনেক বছর হলো অভিনয় থেকে দূরে শাবনূর। তবে তার সেই জনপ্রিয়তা আর দর্শকের ভালোবাসা যেন আজও অটুট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here