Home আলোচিত ফের পেছাল পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

ফের পেছাল পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

0
350

বিনোদন ডেস্ক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ফের পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে।

 

রবিবার (০২ জানুয়ারি) মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও পরে সেই তারিখ পিছিয়ে ৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।

 

এদিন দুপুর ১২টা ১৮ মিনিটে আদালতে উপস্থিত হন পরীমণি। এরপর আইনজীবী আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে তিনি হাজিরা প্রদান করেন।

 

পরীমনি ছাড়া মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

 

এর আগে, ১৪ ডিসেম্বর ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমনি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here