Home বিনোদন বিছানা থেকে উঠতে পারছেন না নোরাহ ফাতেহি!

বিছানা থেকে উঠতে পারছেন না নোরাহ ফাতেহি!

0
296

বিনোদন ডেস্ক- বিশ্বে ফের বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই ধাক্কায় বলিউডের অনেক তারকা আক্রান্ত হচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন আবেদনময়ী তারকা নোরা ফাতেহি। আক্রান্ত হওয়ার পর বিছানা থেকে উঠতে পারছেন না বলে নিজেই ভক্তদের সঙ্গে এ তথ্য শেয়ার করেছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের নোরা জানান, গত কয়েকদিন ধরে ঘরবন্দি ছিলেন তিনি। আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। কোভিডের সমস্ত বিধি নিষেধ মেনে চলছেন।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা জানান, কোভিডের খুব শক্ত পোক্ত প্রভাব পড়েছে তার উপর। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বিগত কয়েক দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারছেন না তিনি। এসময় সকলকে মাস্ক পরার এবং সচেতন থাকারও পরমর্শ তেন এই আইটেম গার্ল!

 

সকলের উপর করোনার আলাদা আলাদা প্রভাব পড়ছে। তার উপর করোনার বড়সড় প্রভাব পড়েছে বলে নোরার ভাষ্য। এই মুহূর্তে নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন তিনি।

 

নোরার বলেন, স্বাস্থ্যের থেকে জরুরী আর কিছু নেই। সকলকে সুস্থ এবং সচেতন থাকার পরমর্শ দিয়েছেন তিনি।

 

অভিনেত্রীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন নোরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here